1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী - দৈনিক লালবার্তা

দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 21, 2026,
  • 3 সময় দেখুন

দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  কাবার ভাইরাল ভিডিওটি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশিদের নয়-জানাল মসজিদুল হারাম ও মসজিদে নববী কর্তৃপক্ষ

মন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।

তিনি আরও বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সাথে জড়িত হলে সেটাও সহনীয় না।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ

এসময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরো কঠিন হয়ে উঠছে। সেই  কারণে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুনঃ  রংপুর-রাজশাহীর পর এবার চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রী

সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST