1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ডি এম রোডের বেহাল দশা, দ্রুত সংষ্কারের জন্য অপেক্ষায় কয়েক হাজার মানুষ। - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন " aria-hidden="true"> সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির " aria-hidden="true"> মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন " aria-hidden="true"> সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার " aria-hidden="true"> জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী " aria-hidden="true"> তারা ফের সক্রিয়, করছে সরকারি অর্থ লুটপাট " aria-hidden="true"> বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের " aria-hidden="true"> অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা সংখ্যা: জনপ্রশাসন উপদেষ্টা " aria-hidden="true"> এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ " aria-hidden="true"> ব্যবসা করতে ২০ লাখ টাকা পাবেন তরুণরা, আবেদনের করবেন যেভাবে

ডি এম রোডের বেহাল দশা, দ্রুত সংষ্কারের জন্য অপেক্ষায় কয়েক হাজার মানুষ।

রুসেল আহমদ
  • আপডেটের সময়: Thursday, August 28, 2025,
  • 801 সময় দেখুন

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ডিএম রোড স্হানীয়দের কাছে সড়কটি পাহাড় লাইন রোড নামে পরিচিত,
সড়কটির তিমুখী হইতে রাখালগন্জ বাজার পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার অংশে, বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে। এলাকার হাজারো মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি এখন দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে থাকে। ফলে যানবাহন চলাচলে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা । প্রতিদিন অফিসগামী কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে সড়কের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।
ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পণ্য পরিবহনে দেরি হচ্ছে এবং যানবাহনের অতিরিক্ত মেরামত খরচ বহন করতে হচ্ছে। স্থানীয় জনগণ জানান, এই সড়কটি সংস্কার হলে জেলা শহরের সাথে চলাচল অনেকটাই সহজ এবং স্বস্তির হবে।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা

ডিএম রোডের জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কার না হলে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। তাই জরুরি ভিত্তিতে এ সড়কের সংস্কার কাজ শুরু করা সময়ের দাবি সড়ক ব্যবহারকারীদের।
প্রতিবেদক: রুসেল আহমদ, মাল্টিমিডিয়া রিপোর্টার, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST