1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জকিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক লালবার্তা

জকিগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময়: Monday, October 28, 2024,
  • 532 সময় দেখুন

জকিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত অপর ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) জকিগঞ্জ থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সের সহায়তায় জকিগঞ্জ বাজার থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খলেন মিয়াকে গ্রেফতার করেন। খলেন মিয়া জকিগঞ্জ বাজার বাস-স্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেটের ব্যবসায়ী।

আরও পড়ুনঃ  মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’

এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০০ টাকা জব্দ করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ

অপরদিকে এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামের আব্দুল গণির পুত্র আবুল কালামকে গ্রেফতার করেন।

জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল জানান, সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নির্দেশনায় জকিগঞ্জ থানার ওসি তদন্ত এসএম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST