1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আলভারেজ ইস্যুতে জরিমানার মুখে বার্সেলোনা - দৈনিক লালবার্তা

আলভারেজ ইস্যুতে জরিমানার মুখে বার্সেলোনা

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 3 সময় দেখুন

সবশেষ ফিফা বিশ্বকাপের সময় হুলিয়ান আলভারেজকে ঘিরে বার্সেলোনার দলবদলের ইস্যুতে এবার শাস্তির মুখে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের অভিযোগের ভিত্তিতে কাতালান ক্লাবটিকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।

মূলত, আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল বার্সা। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের অভিযোগ ক্লাবকে লিখিতভাবে না জানিয়েই আলভারেজের সঙ্গে যোগাযোগ করে কাতালানরা।

সেই অভিযোগের ভিত্তিতে বার্সাকে করা হয়েছে এই জরিমানা। এদিকে দলবদল নিয়ে বিতর্কের জেরে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছিল আলভারেজকে। সম্প্রতি সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০৩০ সাল পর্যন্ত অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি থাকা এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে জল্পনা থাকলেও আপাতত ক্লাবেই মনোযোগী তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST