1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ সময় দেখুন

যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন এক অচলাবস্থা চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, সংঘাতের হুমকি দূর করতে কেবল আলোচনার ওপর নির্ভর না করে ইরানের শক্তি বাড়ানো এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। তিনি বলেন, ‘টেকসই প্রতিরোধক্ষমতা বলতে দেশের শক্তি বৃদ্ধি করাকে বোঝায়।’

আরও পড়ুনঃ  অবসরের আগেই রাজনীতিতে ভারতীয় স্পিনার চাহাল, মোদির দলে পেলেন বড় পোস্ট

তিনি আরও বলেন,‘প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে কূটনীতি ও যুদ্ধ—দুটিই হাতিয়ার হিসেবে কাজ করে।’ গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি চলতে পারে না। এর অবশ্যই সমাধান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন প্রশ্ন হলো, কীভাবে, কার মাধ্যমে এবং কী ধরনের পদক্ষেপ নিয়ে আমরা এই পরিস্থিতির সমাধান করব?’ গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর গত জুনে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে আলোচনা থমকে যায়। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ আবারও শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  ট্রাম্প প্রশাসনের ‘হিট লিস্টে’ ভারত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST