1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫ সময় দেখুন

জম্মু থেকে দিল্লি হয়ে গুয়াহাটি যাওয়ার কথা ছিল দম্পতির। কিন্তু ট্রেন প্রায় চার ঘণ্টা দেরি করায় তাঁদের সব পরিকল্পনা ভেস্তে যায়। সময়ে দিল্লি পৌঁছতে না পারায় গুয়াহাটির বিমান হাতছাড়া হয়। এর জেরে বাধ্য হয়ে তাঁদের দিল্লিতে হোটেলে থাকতে হয় এবং নতুন টিকিট কাটতে গিয়ে বাড়তি টাকা খরচ হয়ে যায়।

পরিষেবায় গাফিলতির অভিযোগে রেলের বিরুদ্ধে ‘ক্রেতা সুরক্ষা’ কমিশনে যান ওই দম্পতি। সেই মামলায় উত্তর রেলকে মোট ৬৩ হাজার ১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জম্মু জেলা ক্রেতা সুরক্ষা কমিশন।

গত ৪ নভেম্বর কমিশনের সভাপতি পবন দেব কোতওয়াল এবং সদস্য নীলম বালা ভরদ্বাজ এই নির্দেশ দেন। কমিশনের মতে, এই ঘটনায় রেলের গাফিলতি স্পষ্ট। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ১৯ ডিসেম্বর জম্মু থেকে দিল্লি দুরন্ত এক্সপ্রেসে উঠেছিলেন মোহিত সিংহ ভাউ ও তাঁর স্ত্রী দামিনী বিলোরিয়া। পরদিন ভোর ৩টে ৫৫ মিনিটে ট্রেনটির দিল্লি পৌঁছনোর কথা ছিল। কিন্তু ট্রেন পৌঁছয় সকাল ৭টা ৫০ মিনিটে- প্রায় চার ঘণ্টা দেরিতে।

আরও পড়ুনঃ  কানাডার পার্লামেন্টারি প্রেস ডিনারে হঠাৎ হাজির 'নকল' ট্রাম্প

অন্য দিকে, সকাল ৭টা ১৫ মিনিটে দিল্লি থেকে গুয়াহাটির বিমান ছিল তাঁদের। ট্রেন পৌঁছনোর আগেই সেই বিমান উড়ে যায়। দম্পতির দাবি, বিমান হাতছাড়া হওয়ায় নতুন টিকিট কাটতে ৩৫ হাজার ৬৯৯ টাকা এবং দিল্লির হোটেলে থাকতে ২ হাজার ৫০০ টাকা খরচ হয়। ট্রেন দেরির জন্য তাঁদের ৩৮ হাজার ১৯৯ টাকা বাড়তি গুনতে হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের হামলা-শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী: ট্রাম্প

আর্থিক ক্ষতির জন্য ৬০ হাজার টাকা, মানসিক কষ্ট ও হেনস্থার জন্য ৫০ হাজার টাকা এবং মামলার খরচের জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তাঁরা।

রেলের দাবি ছিল, কুয়াশার কারণেই ট্রেন দেরি করেছে। দায় এড়াতে রেলের তরফে ‘ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশন কোচিং ট্যারিফ’-এর ১১৫ নম্বর বিধির কথাও বলা হয়।

তবে কমিশন জানায়, রেল সময়মতো লিখিত জবাব দেয়নি। এমনকী, ট্রেনের দেরি করাটা যে তাদের হাতে ছিল না, তার কোনও প্রমাণও রেল দিতে পারেনি। কমিশনের স্পষ্ট বক্তব্য, প্রমাণ ছাড়া শুধু কুয়াশার কথা বললেই তা মেনে নেওয়া যায় না।

আরও পড়ুনঃ  তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

শেষ পর্যন্ত রেলকেই দায়ী করে কমিশন। নির্দেশ দেওয়া হয়, নতুন বিমানের টিকিট ও হোটেলের খরচ বাবদ ৩৮ হাজার ১৯৯ টাকা বার্ষিক ৭.৫ শতাংশ সুদ-সহ ওই দম্পতিকে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি মানসিক হয়রানির জন্য ২০ হাজার টাকা এবং মামলার খরচের জন্য ৫ হাজার টাকা দিতে হবে। সব মিলিয়ে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৯৯ টাকা। আগামী ছয় সপ্তাহের মধ্যে রেলকে এই টাকা মিটিয়ে দিতে বলেছে কমিশন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST