1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বাল্যবিবাহ-শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলনের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

বাল্যবিবাহ-শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলনের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময় দেখুন

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে। শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন আয়োজিত ‘ন্যাশনাল চাইল্ড অ্যান্ড ইয়ুথ-লেড ডায়ালগ- ফাইভ জিরো মুভমেন্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিশুশ্রম প্রতিরোধ এবং দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচি ও উপবৃত্তি চালু করেছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় মিড ডে মিল কর্মসূচি চালু করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একই ধরনের পোশাক, জুতা ও স্কুল ব্যাগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

তিনি বলেন, এসব উদ্যোগ কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

মা ও শিশুর অপুষ্টি দূর করার বিষয়ে মন্ত্রী বলেন, মা ও শিশু যাতে অপুষ্টিতে না ভোগে, সে লক্ষ্যে চলমান ‘এক হাজার দিনের কর্মসূচি’র মেয়াদ বাড়িয়ে চার বছরে উন্নীত করার চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার শুধু সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণই বাড়ায়নি, ভাতাভোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা জাগ্রত করা গেলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা অনেকাংশে কমে আসবে। এ জন্য শৈশব থেকেই সন্তানদের ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

সামাজিক সচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদেরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের সার্বিক বিকাশের জন্য বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনদক্ষতামূলক শিক্ষা (লাইফ স্কিল) পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ড. জ্যারেড উইলিয়াম বেরেন্ডস। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধি, নারী ও শিশু অধিকারকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST