1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি - দৈনিক লালবার্তা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র‌্যালি করেছে বিএনপি। সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই র‌্যালির আয়োজন করা হয়।

বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে র‌্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়-রাষ্ট্রপতি

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও মো. আবদুস সালামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী

র‍্যালিতে অংশ নিতে সকাল ৯টা থেকেই ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবি সংবলিত ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ ছাড়া দেশে আ.লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

র‌্যালিপূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক সশস্ত্র বাহিনী গঠনে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST