1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণায় এমন পর্যবেক্ষণ ওঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

আরও পড়ুনঃ  দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

তিনি বলেন, শুধু নারী নয়, শিশুদের ওপরও চালানো হয়েছে ব্যাপক সহিংসতা। পোড়ানো হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। এমনকি বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর চালানো হয়েছে হামলা।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষীর জবানবন্দি গ্রহণে চরম অসহযোগিতা করেছে নেইপিদো।

২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করেছিলো গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় মামলার মূল শুনানি। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল এবং মানবাধিকার সংস্থাগুলো বিস্তারিতভাবে অপরাধগুলো নথিবদ্ধ করেছে।

আরও পড়ুনঃ  আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান

উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে এই আদালতের রায়ের পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও বিধান নেই।

আরও পড়ুনঃ  জ্যেষ্ঠতা ভেঙে দুদকে পদোন্নতি, গোয়েন্দা প্রতিবেদন নিয়ে বিতর্ক

২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার জেরে অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST