1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ঢাকায় চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী - দৈনিক লালবার্তা

ঢাকায় চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতা করে রাজধানী ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতা করে রাজধানীতে পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেফতারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি ও টহল বাড়ানো হয়েছে।

নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তল্লাশি চৌকির মূল লক্ষ্য, জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে আগুনে পুড়ল জেলেপল্লীর ৩০ ঝুপড়িঘর

তিনি জানান, নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আত্মগোপনে থাকা বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারে শিগগিরই আরও অভিযান চালানো হবে।

এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনার পর রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের দাবি, ডিসেম্বরকেন্দ্রিক অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে ধারাবাহিক পরিকল্পনা হাতে নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। তবে তাদের এই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় সরকারের সংশ্লিষ্ট বাহিনীগুলো সক্রিয় হয়ে উঠেছে। নাশকতা প্রতিরোধে রাজধানীতে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন), ডিএমপি, ডিবি এবং সিটিটিসি একযোগে মাঠে কাজ করছে। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগ ও জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।দলটির সম্ভাব্য কৌশল সম্পর্কে অবগত হওয়ায় তা ঠেকাতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  ২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান

ঢাকার প্রবেশপথে কড়া নজরদারি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, রাজধানীর চারপাশের প্রবেশপথ, সাভার, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। ফলে বাইরের জেলা থেকে বাস বা ট্রাকে করে নাশকতাকারীদের ঢাকায় এসে জড়ো হওয়ার সুযোগ কমেছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে বিএনপির শোভাযাত্রা

তিনি জানান, রাজধানীর সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলগুলোতে নিয়মিত এবং আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতা ও মাঠপর্যায়ের কর্মীদের ধরতে দেশজুড়ে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার রসদ ও অস্ত্রশস্ত্র সংগ্রহের উৎস বন্ধেও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রের দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড ও শোডাউনের সঙ্গে ঢাকাকে অচল করে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার যোগসূত্র রয়েছে। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে অভিযান চালাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST