1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

গানচিত্রে নতুন ‘কন্যা’, এবার বিরহের উপাখ্যান

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দেখুন

‘জ্বীন ৩’ সিনেমার জনপ্রিয় গান ‘কন্যা’। ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনার গানটি কদিন আগেই ১০০ মিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে। এর মধ্যেই এলো নতুন ‘কন্যা’র খবর। এবারের ‘কন্যা’ অবশ্য সিনেমার নয়, গানচিত্রের।

গানটি নিজের কথা ও সুরে গেয়েছেন তানজিল মিসবাহ। সংগীতায়োজনে শোভন রায়। ১২ নভেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনঃ  ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ

হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী
ইমরান-কনার ‘কন্যা’ একটি আনন্দমুখর গান। ভিডিওতে রয়েছে উৎসবের আমেজ। তবে তানজিল মিসবাহর ‘কন্যা’য় রয়েছে বিরহের উপাখ্যান। প্রিয়তমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার ঘটনা দেখানো হয়েছে ভিডিওতে।

প্রেম, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর অসহায়ত্বকে কেন্দ্র করে গানটির কথায় ফুটে উঠেছে এক প্রেমিকের অন্তর্গত হাহাকার। গানটির আবেগ ও গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি। সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।

আরও পড়ুনঃ  হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে

তানজিল মিসবাহ
গানটি প্রসঙ্গে তানজিল মিসবাহ বলেন, “গান তৈরির ক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি একটি নির্দিষ্ট অনুভূতি বা গল্পকে সুরের মাধ্যমে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও সেই ভাবনা কাজ করেছে। গানটির কথা ও সুর তৈরির সময় থেকেই একটি দৃশ্যপট আমার কল্পনায় ছিল। পরবর্তী সময়ে মিউজিক ভিডিও নির্মাণের মধ্য দিয়ে সেই ভাবনাটি পূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি।”

আরও পড়ুনঃ  জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে একযোগে শুনতে পাওয়া যাচ্ছে ‘কন্যা’ গানটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST