1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১০ সময় দেখুন

বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন এসেছিল, যেদিন সামরিক ট্যাঙ্কের নলে সাধারণ মানুষ ভালোবেসে ফুলের মালা পরিয়ে দিয়েছিল? ট্যাঙ্ক যেখানে যুদ্ধে ব্যবহৃত হয়, সেখানে জনতা ফুল দিয়ে সাজিয়ে দেয় সেই অস্ত্র! ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর, ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাজধানী ঢাকায় সৃষ্টি হয়েছিল এমনই এক রূপকথার মতো দৃশ্যের। এই ঐতিহাসিক ঘটনাটি হলো ‘সিপাহি-জনতার বিপ্লব’।

সে ছিল এক থমথমে সময়। চারিদিকে অস্থির অবস্থা। দেশের মানুষ খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ঠিক তখনই অলৌকিক এক কাণ্ড ঘটে যায়! ৬ নভেম্বর রাতের অন্ধকার পেরিয়ে যখন ৭ নভেম্বরের ভোর হচ্ছিল, তখন হঠাৎ করেই ঢাকার সেনানিবাস থেকে বের হতে থাকে সাধারণ সৈনিক বা সিপাহিরা। আর তাদের স্বাগত জানাতে ভোরের আলো ফোটার আগেই রাজপথে নেমে আসে লাখো লাখো সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

সেদিন কোনো হিংসা ছিল না, কোনো মারামারি ছিল না। ছিল শুধু দেশের জন্য বুকভরা ভালোবাসা। সাধারণ মানুষ আর সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে উঠলেন। তারা স্লোগান দিচ্ছিলেন—‘সিপাহি-জনতা ভাই ভাই, দেশ বাঁচানোর বিকল্প নাই!’

বন্দিদশা থেকে মুক্ত হয়ে সিপাহী-জওয়ানদের কাছে তাদের প্রিয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান যখন জনতার সামনে এলেন, তখন সবার আনন্দ যেন আর ধরে না। সাধারণ মানুষ আর দেশের সেনারা মিলেমিশে এক হয়ে গেল। ঢাকার রাস্তায় সেনাবাহিনীর যে বড় বড় ট্যাঙ্কগুলো চলছিল, দেশের কিশোর-তরুণেরা ভালোবেসে সেগুলোর ওপর চড়ে বসল। আর তখনই ট্যাঙ্কের নলে পরিয়ে দেওয়া হলো গাদা ফুলসহ নানা ফুলের মালা! দেশের বিপদে এভাবেই সেদিন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি জনতার বিপ্লবের সবচেয়ে আলোচিত বিষয় ছিল, সেনাবাহিনীর সাধারণ সিপাহি এবং জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত এই ঐক্য এবং গৃহবন্দি সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৎকালীন এই অনিশ্চয়তার মধ্যে এ এক অভাবনীয় দৃশ্যের অবতারণা করেছিল।

আরও পড়ুনঃ  ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব সংগ্রাম পরিষদের

৬ নভেম্বর মধ্যরাতের পর সেনানিবাসে সিপাহিদের অভ্যুত্থান শুরু হলে হাজার হাজার সাধারণ মানুষ গভীর রাতে ও ভোরে রাজপথে নেমে আসে। সাধারণ জনগণ ও সশস্ত্র সিপাহিরা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন। বিপ্লবের সবচেয়ে চাক্ষুষ ও আকর্ষণীয় দৃশ্য ছিল সাধারণ মানুষের সেনাবাহিনীর ট্যাঙ্কের নলে ফুলের মালা পরিয়ে দেওয়া। এটি ছিল সামরিক বাহিনীর প্রতি সাধারন মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। ৩ নভেম্বরের অভ্যুত্থানের পর গৃহবন্দি হওয়া সেনাপ্রধান জিয়াউর রহমানকে সিপাহিরা মুক্ত করে বীরের বেশে বাইরে নিয়ে আসে। মুক্ত হয়ে উপস্থিত সৈনিক ও জনতার উদ্দেশ্যে সেদিন তার হাত নাড়ার দৃশ্যটি ছিল এই বিপ্লবের অন্যতম আইকনিক মুহূর্ত। ঢাকার রাজপথে সেদিন ‘নারায়ে তাকবীর’ ‘আল্লাহু আকবার’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘সিপাহি-জনতা ভাই ভাই’ এবং ‘ জিয়াউর রহমান জিন্দাবাদ’ স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল। এই বিপ্লবের ফলে খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থান ব্যর্থ হয় এবং জিয়াউর রহমান মুক্ত হন। এই অবিস্মরণীয় বিপ্লবের মাধ্যমে তাঁকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সমাসীন করা হয়।

আরও পড়ুনঃ  ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

সামরিক ছাউনি থেকে শুরু হওয়া একটি বিদ্রোহ কীভাবে কয়েক ঘণ্টার ব্যবধানে সাধারণ মানুষের স্বজাত্যবোধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি জনবিপ্লবের রূপ নিয়েছিল, সেটিই ছিল ৭ নভেম্বরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। সিপাহীদের ভাষায় সেদিন ছিল ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার দিন’।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST