1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের - দৈনিক লালবার্তা

আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

Reporter Name
  • আপডেটের সময়: Monday, November 2, 2026,
  • 9 সময় দেখুন

সোলার প্যানেল থেকে আগামী গ্রীষ্মের মধ্যে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎউৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার— এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সহনীয় মাত্রায় রাখতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, এবারের গ্রীষ্মে জনগণ যতটুকু কষ্ট পেয়েছে, আগামী বছর যেন সেই কষ্ট না পান কিংবা পেলেও যেন সহনীয় মাত্রায় থাকে। এর সহজ সমাধান হলো রুফটপ সোলার।

আরও পড়ুনঃ  ৪ মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার

দেশের জনগণের ভোগান্তি কমানোই মুল লক্ষ্য বলেও অবহিত করেন তিনি।

সভায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ বলেন, সরকার চায় আগামী গ্রীষ্ম যেন মানুষের জন্য সহনীয় হয়। এ লক্ষ্যেই সৌরবিদ্যুৎকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST