1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: প্রতিমন্ত্রী - দৈনিক লালবার্তা

পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: Thursday, October 29, 2026,
  • 1 সময় দেখুন

শেষ মুহূর্তে মাঠের বরাদ্দ বাতিল হওয়ায় এবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে হচ্ছে না জাতীয় যুবমেলা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে জাতীয় যুব দিবস আয়োজন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আরও পড়ুনঃ  বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করার জন্য রাষ্ট্রপতির আহ্বান

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ৭ দিনব্যাপী এ মেলা আয়োজনের কথা ছিল। কিন্তু ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান ঘিরে সকালে এ মাঠের সকল বরাদ্দ বাতিল করে দেয় গণপূর্ত মন্ত্রণালয়। তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে যুব মেলা অনুষ্ঠিত হবে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা-স্বাস্থ্যের সংস্কার

একই সাথে, যুবাদের কর্মসংস্থান সৃষ্টিতে ১ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানকে নিয়ে জব ফেয়ারের আয়োজন করা হবে। এই ফেয়ারের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ থেকে ৫ হাজার জনকে চাকুরি প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী জানান, দিবসটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে ৩১ অক্টোবর সকালে শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যুবাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্নকর্মীসহ ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST