1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ - দৈনিক লালবার্তা

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 1 সময় দেখুন

ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে। নতুন ট্রেনে শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩১১ টাকা।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ট্রেনটির বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।

রেলমন্ত্রী জানান, কম খরচে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের জন্য শোভন চেয়ারের ভাড়া ৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এসি চেয়ারে ভ্রমণে ভাড়া লাগবে প্রায় ১ হাজার ৩১১ টাকা। নতুন ট্রেনটিতে মোট ৭০৬টি আসন রয়েছে।

আরও পড়ুনঃ  বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি

ঢাকা-কক্সবাজার রুটে টিকিটের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, লোকোমোটিভ বা ইঞ্জিন এবং কোচের স্বল্পতার কারণে এতদিন পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়নি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মহানগর প্রভাতী এক্সপ্রেসের রুট সম্প্রসারণ করা হয়েছে।

এর আগে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুই জোড়া ট্রেন চলাচল করত। নতুন সেবা চালুর ফলে এ রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়।

আরও পড়ুনঃ  বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে শাহজালাল বিমানবন্দর

মন্ত্রী জানান, পর্যায়ক্রমে এ রুটে ট্রেনের সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে যাত্রীদের ভ্রমণের বিকল্প বাড়বে এবং রেলপথে যাতায়াত আরও সহজ হবে।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে ১২টি স্টেশনে। ঢাকা ও কক্সবাজারের পাশাপাশি বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে থামবে ট্রেনটি।

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি ২ আইনজীবী

নতুন সেবা চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ট্রেনটি রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং পরদিন সকাল ৬টায় পৌঁছাবে। অন্যদিকে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

উভয় পথে যাত্রার নির্ধারিত সময় ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, পানি সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে কক্সবাজারে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST