1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রাজধানীর মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান - দৈনিক লালবার্তা

রাজধানীর মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name
  • আপডেটের সময়: Wednesday, October 28, 2026,
  • 2 সময় দেখুন

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৮ অক্টোবর) সকালে অভিযানে মিরপুরের শাহ আলী সিটি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

আরও পড়ুনঃ  পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

এর আগে, মিরপুর-১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।

অভিযানকালে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের হাঁটাচলার রাস্তা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্যই এই অভিযান। প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে সামনে রেখে ঢাকাকে গ্রিন ও ক্লিন করা হবে।

আরও পড়ুনঃ  রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

তিনি আরও বলেন– যারা পালিয়ে গেছে, তারা ষড়যন্ত্র করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সরকারকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

এ সময় শফিকুল ইসলাম খান জানান, রাজধানীর প্রত্যেক জায়গায় একটা একটা করে ফুটপাত উদ্ধার করা হবে। এজন্য নগরবাসীকে পাশে থাকার অনুরোধ জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST