1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত - দৈনিক লালবার্তা

ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত

Reporter Name
  • আপডেটের সময়: Tuesday, October 27, 2026,
  • 13 সময় দেখুন

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। আইজিপির বক্তব্যের বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তবে, আইজিপি তার বক্তব্য থেকে সরে এসেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

আরও পড়ুনঃ  ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ

এ সময় ডা. জাহেদ উর রহমান মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ইস্যুতে বলেন, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। মরদেহ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।

এদিকে, গতকাল সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তথ্য উপদেষ্টাও নিয়ে কথা বলেন তিনি। এ বিষয়ে বলেছেন, দেশে উগ্রদের আষ্ফালন রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এমন অপরাধ করবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনার অংশ নেওয়ার ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে পছন্দ করছে না বাংলাদেশ। তার বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই আছে।

আরও পড়ুনঃ  থার্ড টার্মিনাল চুক্তি: কঠিন ৪ শর্তে দরকষাকষি আটকে দিয়েছে জাপান

সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের যেসব পয়েন্টে নোট অব ডিসেন্ট আছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST