1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ হাইওয়ে পুলিশের - দৈনিক লালবার্তা

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ হাইওয়ে পুলিশের

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 2 সময় দেখুন

ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ। এ পরিস্থিতিতে চরম ভোগান্তি এড়াতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এই মেরামতকাজ চলবে। নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এ সংস্কারকাজ পরিচালনা করবে।

ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত এই সেতুটির মেরামতকাজ চলাকালে সংশ্লিষ্ট রুট ও আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। অনাকাঙ্ক্ষিত সাময়িক ভোগান্তি এড়াতে বিষয়টি দ্রুততার সঙ্গে জনসাধারণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানান এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST