1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন পত্র জমা - দৈনিক লালবার্তা

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন পত্র জমা

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 26, 2026,
  • 10 সময় দেখুন

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়ন ফরম জমা দেন।

নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত দিনেই প্রার্থী হিসেবে এলিজা জামান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের-ঠাকুরগাঁও উপনির্বাচন

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন। এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় শূন্য হওয়া আসনটিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দায়িত্বে থাকবে ২১ প্লাটুন বিজিবি

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ (সোমবার)। এরপর মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৮ অক্টোবর আপিল করার সুযোগ রাখা হয়েছে, যা নিষ্পত্তি করা হবে ২৯ অক্টোবর। এছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর এই উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই আসনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন এলিজা জামান।

আরও পড়ুনঃ  প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা মির্জা ফয়সল আমিনের-ঠাকুরগাঁও উপনির্বাচন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST