1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা " aria-hidden="true"> রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী " aria-hidden="true"> ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ " aria-hidden="true"> বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক " aria-hidden="true"> ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ " aria-hidden="true"> বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স " aria-hidden="true"> তোপের মুখে পড়ে বড় ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী " aria-hidden="true"> আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী " aria-hidden="true"> জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন যুগান্তর সম্পাদক

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 12, 2026,
  • 25 সময় দেখুন

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ৭ ও ৮ ধারা মোতাবেক পরবর্তী ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা বোর্ড গঠন করা হলো।

বোর্ডে একজন চেয়ারম্যান ও ১২ জন পরিচালক রাখা হয়েছে।

পরিচালনা বোর্ডে রয়েছেন-  দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার (চেয়ারম্যান), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেসের যুগ্মসচিব (পরিচালক), অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি (পরিচালক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি (পরিচালক), পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি (পরিচালক), তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার (পরিচালক), পদাধিকারবলে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পরিচালক), দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী (পরিচালক), দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ (পরিচালক), দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক (পরিচালক), ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান (পরিচালক), ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক (পরিচালক) এবং বাসসের বাংলা বিভাগের চিফ রিপোর্টার দিদারুল আলম (পরিচালক)।

পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ আজ থেকে কার্যক্রম হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST