1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদকের বাসায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

রাজধানীর গুলশান থানার একজন এসআই বুধবার সকালে গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় হাজির হন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি বঙ্গভবনে মতবিনিময় সভায় যোগ দিতে বের হচ্ছিলেন।

এসআই জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় হাজির না হওয়ায় পরোয়ানা জারি করেছে আদালত। সেই পরোয়ানা তামিল করতে তিনি বাসায় এসেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এসব তথ্য জানা যায়। খোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি নড়াইল সদর থানায় দায়ের হয় ২০১৮ সালের ১১ এপ্রিল। বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। এ মামলায় আরো দুজন আসামি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। অপর আসামি বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানির তিনটি ধারা ৫০০,৫০১, ৫০৫ ছাড়াও ১২৩(ক)/১২৪(ক) উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

মামলাটির কার্যক্রম হাইকোর্ট বেঞ্চ স্থগিত করেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট এক আদেশে সেটা উল্লেখও করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী বছরের ২৭ জানুয়ারি। সেই স্থগিত মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ হাজির হয়েছে মাহমুদুর রহমানের বাসায়। ওয়ারেন্ট নম্বর আর-১৬/২৬, যা জারি হয়েছে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর।

আরও পড়ুনঃ  শিল্পাঞ্চলে অস্থিরতা গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ

বিগত ফ্যাসিবাদী শাসনে সারা দেশে শতাধিক মামলা হয় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ, হত্যা প্রচেষ্টা, গাড়িতে আগুন, তথ্যপ্রযুক্তিগত অপরাধ, আদালত অবমাননা থেকে শুরু করে মানহানি পর্যন্ত হরেক রকম অভিযোগে ঢাকাসহ দেশের প্রায় সব জেলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতারা মামলা করেছিলেন ২০১০ সাল থেকে। একাধিক মামলায় আদালতের মাধ্যমে রায়ও হয়। সাজাও খাটতে হয় মাহমুদুর রহমানকে। বিনা বিচারে তিনি জেল খেটেছেন দুই দফায় দীর্ঘ সময়। সর্বশেষ চব্বিশের বিপ্লবের পরও শেখ হাসিনাপুত্রকে হত্যার ষড়যন্ত্র মামলায় আত্মসমর্পণ করে জেলে যেতে হয়েছে মাহমুদুর রহমানকে।

আরও পড়ুনঃ  হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

জুলাই বিপ্লব-পরবর্তী ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্যও সংসদকে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলমান। নির্ধারিত দিনে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST