1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জামায়াত ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন হয়নি, নোয়াখালীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের রেলওয়েতে চাকরি দেওয়ার প্রলোভনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে। সেই প্রস্তাবের ওপর দুই দফায় দীর্ঘ বৈঠক শেষেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি শ্রমিক ও মালিকপক্ষ। প্রস্তাব চূড়ান্ত করতে আবার বৈঠকে বসবে মজুরি বোর্ড।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

আরও পড়ুনঃ  দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। সেটির ওপর আলোচনা চলছে।

তিনি আরও বলেন, এই পর্যন্ত মজুরি বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট-বড়-মাঝারি কারখানা পরিদর্শন করেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত সভায় উপস্থাপন করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে। মালিকপক্ষেরটাও উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়ে আলোচনা চলছে। হয়তো আমরা সহসাই পরবর্তী মিটিং করব। সেটি আগামীকাল (মঙ্গলবার) হতে পারে।

মালিকপক্ষের প্রস্তাব না জানানোর কারণ হিসেবে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব এখনই জানানো যাচ্ছে না। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যেটি নির্ধারণ করবে, চূড়ান্তভাবে সেটি মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

আরও পড়ুনঃ  ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

শ্রমিকদের উদ্দেশ্যে মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, মজুরি বোর্ড যা কিছুই করবে, তা শ্রমিকদের জন্য করবে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং শ্রম আইন অনুযায়ী যেসব বিবেচ্য বিষয় আছে, সেগুলো করেই বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেটি বেআইনি হয়, যেটি অবাস্তব হয়।

তিনি আরও বলেন, বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্য, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজারে প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে, রপ্তানির বাজারে প্রতিযোগী সক্ষম থাকা যাবে কিনা—এসব বিবেচনায় নিয়ে আলোচনা হচ্ছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, আজকের সভায় মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু এটিই চূড়ান্ত নয়। তবে আমাদের কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়নি। আবার আমাদের প্রস্তাবও তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।

আরও পড়ুনঃ  রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি এই মজুরি বোর্ডের। এটা একক কোনো মালিক বা শ্রমিকের বিষয় নয়। অতএব এখানে উৎপাদন বন্ধ রাখার পক্ষে কোনো শ্রমিক সংগঠন আমরা নই। শ্রমিকদের আমরা বারবার বলছি কাজে ফেরার জন্য। তারপরও বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকরা আন্দোলন করছেন।

মজুরি প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে কম মনে হওয়ার ব্যাখ্যা দিয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST