1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রেলওয়েতে চাকরি দেওয়ার প্রলোভনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

রেলওয়েতে চাকরি দেওয়ার প্রলোভনে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ,

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

সাংবাদিকের ভাইসহ একাধিক চাকরিপ্রত্যাশী প্রতারণার শিকার, অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
বাংলাদেশ রেলওয়েতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক সাংবাদিকের ভাইয়ের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। শুধু একজন নয়, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার আরও অসংখ্য চাকরিপ্রত্যাশীর কাছ থেকেও একই কৌশলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্তরা হলেন সৈকত দে টিটু ও শুভঙ্কর দে জিসু। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শুভঙ্কর দে জিসু কক্সবাজার রেলওয়ে স্টেশনে ‘গেটম্যান/খালাসী’ পদে কর্মরত রয়েছেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক খবর সবরকম-এর রিপোর্টার সাংবাদিক শেখ শহীদুল হক বাবলুর ভাইকে বাংলাদেশ রেলওয়েতে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত দুই ভাই ৭ লাখ টাকা গ্রহণ করেন। একইভাবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের আরও কয়েকজন চাকরিপ্রত্যাশীর কাছ থেকেও মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নেওয়ার পর থেকে সৈকত দে টিটু ও শুভঙ্কর দে জিসুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং ফোন করলেও সাড়া মিলছে না। ফলে প্রতারণার শিকার ব্যক্তিরা চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন।

আরও পড়ুনঃ  ‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। চাকরির আশায় কষ্টার্জিত অর্থ দিয়ে এখন তারা দিশেহারা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত দুই ভাইয়ের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রী নানকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎ করা অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে জনসাধারণকে চাকরির নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST