1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের নিহত-৩ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের নিহত-৩ রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে-রাশেদ খাঁন জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ডলারের দর বাড়ছে

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের নিহত-৩

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনজন একটি মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের আরোহীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  জামালপুরে ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST