1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো মিডটার্ম নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, কেন মুখ পুড়ল মার্কিন প্রেসিডেন্টের? ভারতে এর কী প্রভাব পড়তে চলেছে জানেন! এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির অভিযান; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু আমেরিকার ইতিহাসে প্রথমবার! গভর্নর হলেন কৃষ্ণাঙ্গ মহিলা প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন? সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর আজ পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আঘাত হানার দ্বারপ্রান্তে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

Reporter Name
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দেখুন

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে যেকোনো সময় এটি উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি-৯-এ এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এ সময় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। এর কেন্দ্রের অবস্থান নির্ণয় করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST