
অগ্নিসন্ত্রাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তাদের রাজনীতিই জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারী কলেজের আয়োজনে কলেজ মাঠে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক। দেশের মানুষও জেনেছে সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি। সকল অপরাধের বিচার করতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান আইনমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষক-শিক্ষার্থীসহ আরও অনেকে অংশ নেন।