1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষকের মৃত্যু - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাস যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো মিডটার্ম নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, কেন মুখ পুড়ল মার্কিন প্রেসিডেন্টের? ভারতে এর কী প্রভাব পড়তে চলেছে জানেন! এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির অভিযান; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু আমেরিকার ইতিহাসে প্রথমবার! গভর্নর হলেন কৃষ্ণাঙ্গ মহিলা প্রমিলা জয়পাল থেকে রো খান্না, মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতরা কে কেমন ফল করলেন? সংবিধান গৃহীত হওয়ার ৫৪ বছর আজ পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষকের মৃত্যু

Reporter Name
  • আপডেটের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ সময় দেখুন

নীলফামারীর জলঢাকার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উম্মে কুলসুম (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গোদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শৌলামারি মুন্সিপাড়া এলাকার আলিমুজ্জামানের স্ত্রী।

আরও পড়ুনঃ  সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ, সিসিটিভিতে মিলল নতুন তথ্য

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উম্মে কুলসুম ও তার স্বামী একই বিদ্যালয়ে চাকরি করেন। রোববার সকালে তারা মোটরসাইকেলে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময়ে গোদর বাজার এলাকায় পোঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান৷ সেখানে দুপুরের দিকে উম্মু কুলসুম চিকিৎসাধীন অবস্থায় মরা যান।

আরও পড়ুনঃ  তাহসিফের মৃত্যু: হত্যা মামলা দায়ের

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষকের সন্তানের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকতাভাবে দুর্বল ছিলেন। উম্মে কুলসুম আজকে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা বিষয়টি জেনেছি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  লালমনিরহাটের সেই ক্লিনিক সিলগালা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST