1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির অভিযান; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

সিরাজগঞ্জ ও পাবনায় এসআরবির অভিযান; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময় দেখুন

সিরাজগঞ্জ ও পাবনার ৫ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময়, শতাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রায় বারোশ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ সম্মেলন করে এসআরবি-১২ এর অধিনায়ক আতিকুর রহমান এসব তথ্য জানান।

আরও পড়ুনঃ  আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

আত্মসমর্পণকারী চরমপন্থী দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। রাতের আঁধারে খোলা মাঠে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাঠের বিভিন্ন স্থানে অনুসন্ধানের একপর্যায়ে ব্যাগভর্তি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পান অভিযান পরিচালনাকারীরা।

আরও পড়ুনঃ  ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮

এসআরবি-১২-এর নেতৃত্বে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলায় অভিযান চালিয়ে আত্মসমর্পণকারী চরমপন্থী দলের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ওয়াকিটকি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এর আগে, গত ১ নভেম্বর সিরাজগঞ্জ-পাবনা ও রাজবাড়ী জেলার চরমপন্থী দলের ৬৫ জন সদস্য আত্মসমর্পণ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাত থেকেই শুরু হয় অভিযান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST