1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর... - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর…

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

বিয়ের প্রলোভনে প্রেমের সম্পর্ক গড়ে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাসে এক তরুণীর কাছ থেকে ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের দুই ব্যক্তির বিরুদ্ধে। পরে ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তারা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। অভিযুক্ত দুই ব্যক্তি হলেন, আব্দুল কাদির (৪০) ও আশরাফ আলী (৩৮)। তাদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার জগতপুর এলাকায়।

অভিযোগে বলা হয়েছে, প্রথম অভিযুক্ত আব্দুল কাদির বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একই সঙ্গে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। এই আশ্বাসে লন্ডন যাওয়ার বিভিন্ন খরচের কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১২ লাখ টাকা নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রী নানকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে আব্দুল কাদির ভুক্তভোগীর ভাড়া বাসায় যাতায়াত শুরু করেন। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ সময় ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি। পরে লন্ডনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে আব্দুল কাদির বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাগাদা দেওয়ার পর তাদের সম্পর্কে অবনতি ঘটে। এরপর থেকে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি, সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

ভুক্তভোগী তরুণীর দাবি, মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি তার ব্যক্তিগত ছবি ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি এসব ছবি ও ভিডিও অন্যদের মোবাইল ফোনেও পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

দ্বিতীয় অভিযুক্ত আশরাফ আলীর বিরুদ্ধেও সহযোগিতা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী তরুণীর ভাষ্য, তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

আরও পড়ুনঃ  রংপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

অভিযোগপত্রে ঘটনার তারিখ হিসেবে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি এবং পরবর্তী ঘটনার তারিখ হিসেবে ২০২৬ সালের ১ মার্চ উল্লেখ করা হয়েছে। এতে কয়েকজন সাক্ষীর নাম-ঠিকানা ও সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা জারি এবং অভিযোগের সুষ্ঠু বিচার চেয়ে আদালতে আবেদন করেছেন ওই ভুক্তভোগী তরুণী।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ব্যক্তি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST