1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা-স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছেলের মৃত্যুতে যুবলীগ নেত্রীর প্যারোলে মুক্তি না পাওয়া অত্যন্ত অমানবিক: জাবীন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিক ‘শৃঙ্খলা ও নিষ্ঠার কারণে মানুষের আস্থার জায়গা সেনাবাহিনী’-জালাল উদ্দিন আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় হাসপাতালে-স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য; ৯ মাসে ৮২ হাজার গাছ-ডিএনসিসি

রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

রাস্তায় শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের পেছনে অন্যতম কারণ মূল্যস্ফীতির চাপ। মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও কর্মজীবী মানুষ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর এক হোটেলে ‘নির্বাচন-পরবর্তী বিএনপির অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  পদ্মার এক কাতল বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

অর্থমন্ত্রী জানান, বর্তমান মূল্যস্ফীতি নিয়ে সরকার সন্তুষ্ট নয় এবং এটি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমানো জরুরি, যাতে মানুষের আয় ও মজুরির সঙ্গে সামঞ্জস্য থাকে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের জন্য ৬টি হাসপাতাল নির্মাণের অনুমোদন এবং স্বল্পমূল্যে চাল বিতরণসহ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

আরও পড়ুনঃ  জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

অর্থমন্ত্রী জানান, গত ৫ বছরের ঋণ আগের ২০ বছরের ঋণকেও ছাড়িয়ে গেছে। স্বচ্ছতা আনতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে এবং মাথাপিছু ঋণের হিসাব জনগণের সামনে স্বচ্ছ ও উন্মুক্ত রাখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST