1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পোশাক শ্রমিকদের মজুরি কোন দেশে কত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

পোশাক শ্রমিকদের মজুরি কোন দেশে কত

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ সময় দেখুন

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন বাড়লেও আন্তর্জাতিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাংলাদেশের চেয়ে বেশি। পাকিস্তানেও মজুরি কিছুটা বেশি। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশের চেয়ে কম মজুরি দেওয়া হয়।

পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি চীনে ৩৩৭ ডলার, ইন্দোনেশিয়ায় ২২২ ডলার, ভারতে ১৯২ ডলার, ভিয়েতনামে ১৭৫ ডলার, পাকিস্তানে ১৪৫ ডলার এবং শ্রীলঙ্কায় ৯০ ডলার। অন্যদিকে বাংলাদেশে নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকদের সর্বনিম্ন মাসিক বেতন প্রায় ১৩৭ ডলার।

বাংলাদেশ: ১৭ হাজার টাকা নির্ধারণ
বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গত ২৫ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে এ সিদ্ধান্ত হয়। এর আগে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন কাঠামোয় মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা প্রায় ৩৬ শতাংশ। নতুন কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

চীন: মাসে ৩৩৭ ডলার
বিশ্বের সবচেয়ে বড় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক দেশ চীনে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ৩৩৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ২০০ ডলার বেশি পান। তবে চীনে সারা দেশের জন্য একক ন্যূনতম মজুরি নেই। প্রদেশ ও শহরভেদে মজুরি নির্ধারিত হয়।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর

ভারত: মাসে ১৯২ ডলার
বাংলাদেশের অন্যতম প্রধান প্রতিযোগী ভারতে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৯২ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৮০৮ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় ভারতীয় শ্রমিকেরা মাসে প্রায় ৫৫ ডলার বেশি পান। তবে ভারতে মজুরি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য, কাজের ধরন ও শ্রমিকের দক্ষতা বিবেচনায় নেওয়া হয়।

পাকিস্তান: মাসে ১৪৫ ডলার
পাকিস্তানে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৪৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৯৮০ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮ ডলার বেশি পান। তবে দেশটির সব অঞ্চলের শ্রমিক একই হারে বেতন পান না।

শ্রীলঙ্কা: মাসে ৯০ ডলার
আলোচনায় থাকা দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সবচেয়ে কম। দেশটিতে মাসিক মজুরি প্রায় ৯০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ১৬০ টাকা। অর্থাৎ বাংলাদেশের নতুন মজুরির তুলনায় শ্রীলঙ্কার শ্রমিকেরা মাসে প্রায় ৪৭ ডলার কম পান।

আরও পড়ুনঃ  টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভিয়েতনাম: মাসে ১৭৫ ডলার
বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগী ভিয়েতনামে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ১৭৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭০০ টাকা। বাংলাদেশের তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৩৮ ডলার বেশি পান।

ভিয়েতনামে অঞ্চলভেদে চার স্তরে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর সরকারি কাঠামো অনুযায়ী, অঞ্চলভেদে মাসিক ন্যূনতম মজুরি ১৪০ থেকে প্রায় ২০২ ডলার।

ইন্দোনেশিয়া: মাসে ২২২ ডলার
ইন্দোনেশিয়ায় পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি প্রায় ২২২ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৫২৮ টাকা। বাংলাদেশের নতুন মজুরির তুলনায় দেশটির শ্রমিকেরা মাসে প্রায় ৮৫ ডলার বেশি পান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST