1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২১ সময় দেখুন

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর এক হোটেলে আইন মন্ত্রনালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান তিনি।

আরও পড়ুনঃ  অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা

অ্যাটর্নি জেনারেল বলেন, সারাদেশে ৭৫টি বাণিজ্যিক আদালত প্রয়োজন নেই। শুধু নতুন আইন করলেই হবে না, আইনের বাস্তবায়ন জরুরি।

পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি কিংবা অবকাঠামো নয়, অনুকূল বিনিয়োগ পরিবেশের জন‍্য আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হবে।

আরও পড়ুনঃ  নাশকতাকারীদের মাস্টার প্ল্যান পুলিশের হাতে

বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে তারা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিতের ওপর জোর দেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST