1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
'নন পলাতক আওয়ামী লীগ' দাবি করা চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট কামাল পুলিশের হেফাজতে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

‘নন পলাতক আওয়ামী লীগ’ দাবি করা চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট কামাল পুলিশের হেফাজতে

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ সময় দেখুন

চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাকে কর্ণফুলী থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার

বিষয়টি পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে বা কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা প্রাথমিকভাবে খোলাসা করেননি তারা।

পুলিশ জানিয়েছে, তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুনঃ  অর্থ আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর মামলার রায়ের তারিখ ঘোষণা

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত কামাল উদ্দিন। তিনি নিজের ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন। ভিডিওতে আওয়ামী লীগ নিয়ে করা নানা মন্তব্যের কারণেই তিনি পরিচিত। নিজেকে কামাল উদ্দিন ‘নন পলাতক আওয়ামী লীগ’ বলেও দাবি করেন।

আরও পড়ুনঃ  দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চাওয়া রিট খারিজ

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST