1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

বিএনপির দুপক্ষের গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ সময় দেখুন

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় নদী সাঁতরে পার হতে গিয়ে মেঘনার মাঝ নদীতে নিখোঁজ রয়েছেন আলমগীর দেওয়ান নামের আরও একজন। তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুনঃ  সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় সেলিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

আরও পড়ুনঃ  পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আটক

আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST