1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পদ্মার এক কাতল বিক্রি হলো ৪৬ হাজার টাকায় - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

পদ্মার এক কাতল বিক্রি হলো ৪৬ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ সময় দেখুন

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। জেলে ওসমান কাজী ও জামাল কাজী তাদের সহযোগীদের নিয়ে মাছটি শিকার করেন।

আরও পড়ুনঃ  দেশে স্বর্ণের দামে এবার বড় ধাক্কা

জেলেরা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান তারা। রাতে নদীতে জাল ফেলে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো মাছ পাননি। পরে বুধবার ভোরে হঠাৎ জালে বড় ধরনের টান অনুভব করেন তারা। বড় মাছ আটকা পড়েছে বুঝতে পেরে সবাই মিলে জাল টেনে তোলেন। এ সময় জালে বিশাল আকৃতির কাতল মাছটি দেখতে পান। বড় মাছটি পেয়ে আনন্দিত হন জেলেরা।

আরও পড়ুনঃ  দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বুধবার ভোরে জেলেরা মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তিনি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেন।

আরও পড়ুনঃ  ব্যাংক পরিচালনায় আসছে বড় পরিবর্তন, পর্ষদে থাকছেন না মন্ত্রী-এমপিরা

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদীতে বড় আকারের মাছ পাওয়া নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ইতিবাচক দিক। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST