1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা ‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’ ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাত শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত থেকে রোববার (২২ নভেম্বর) সকালের মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১৫ বলে জানানো হলেও পরে তা বেড়ে ২৪ হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বল বল বোমা এলাকায় হামলা চালানো হয়। প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে আসা হামলাকারীরা এ আক্রমণ চালায়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা

তার দাবি, হামলাকারীরা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত এসপিএলএ-আইও সশস্ত্র বাহিনীর সদস্য। ২০২৫ সালের মার্চ থেকে রিয়েক মাচার গৃহবন্দি রয়েছেন।

নিহতদের মধ্যে সাত শিশু ও ছয় নারী রয়েছেন। বাকিদের মধ্যে পশুপালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

এর আগে তিনি জানিয়েছিলেন, এসপিএলএ-আইওর পোশাক পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে তদন্ত ও পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি দল পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, গত সপ্তাহেও ওয়ারাপ রাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে দুই জেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুনঃ  ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, যা বলছে ভারত

এর আগের মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৭২ জন নিহত হন।

দক্ষিণ সুদানের এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড, গবাদিপশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের কবলে রয়েছে। অবৈধ ও অবাধে আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST