1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
এক মাসে জ্বালানি তেলের দাম ১৪ শতাংশ কমেছে - দৈনিক লালবার্তা

এক মাসে জ্বালানি তেলের দাম ১৪ শতাংশ কমেছে

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক মাসে ১৪ শতাংশ কমেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ৮৩ দশমিক ৬২ ডলার। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত এক মাসে দাম কমেছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রাজধানী রিয়াদে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা।

তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হচ্ছে। অপরদিকে হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এই প্রণালিতে নিরাপত্তাঝুঁকির মাত্রা ‘গুরুতর’ বলে ঘোষণা করেছে। সেখানে আরও হামলা হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে।
এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন বক্তব্যে ইঙ্গিত দিয়ে আসছেন, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে পারে ওয়াশিংটন।

আরও পড়ুনঃ  জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। যদিও এক বছর আগের তুলনায় এই পথ দিয়ে তেল পরিবহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ বিকল্প পথ দিয়েও জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

বিশ্লেষকদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিকল্প পরিবহণপথ সচল থাকায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের অস্থিরতার মুখে পড়েনি। তবে দাম কমলেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরেনি তেলের বাজার। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার। বর্তমানে তা ৮৩ দশমিক ৬২ ডলার।

আরও পড়ুনঃ  লিবিয়ায় নৌ ঘাঁটিতে বিস্ফোরণ : কেঁপে উঠল বেনগাজি শহর

অর্থাৎ, এক মাসে ১৪ শতাংশ দাম কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১৬ ডলার বেশি। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ববাজারের জন্য এখনো বড় উদ্বেগের কারণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST