1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
চলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের নিহত-৩ রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন ছাত্রলীগ-আ. লীগ জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে-রাশেদ খাঁন জলবায়ু সম্মেলনের লিডার্স সামিটে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ডলারের দর বাড়ছে

আসামে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বেশ কয়েক জন যাত্রী আহত

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৬ সময় দেখুন

আসামের রাজধানী গুয়াহাটির অদূরে একটি ট্রেনের ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৪ মিনিটে হয়েছে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী এবং ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গিয়েছে, ট্রেনটি গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরেই দিগারুতে দুর্ঘটনাটি ঘটে। গুয়াহাটি থেকে দিবারুর দুরত্ব ৩০ কিলোমিটার। ট্রেনটি কলকাতা থেকে মিজোরামের সাইরাঙ শহরের উদ্দেশে যাত্রা করেছিল। গতকাল মঙ্গলবার কলকাতা থেকে ছেড়েছিল ট্রেনটি, আজ বুধবার বিকেলে সাইরাঙে পৌঁছানোর কথা ছিল সেটির। প্র

আরও পড়ুনঃ  পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতিসহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ গঠন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। সেই অভিঘাতে লাইচ্যুত হয়ে ইঞ্চিনের পরের ৫টি বগি।

দুর্ঘটনার কিছু সময় পরেই সরকারি উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয়দের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন এবং তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কত জন যাত্রী আহত হয়েছেন, তা এখনও কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

আরও পড়ুনঃ  ২০২৬-এর ১৩ নভেম্বর ধ্বংস হবে পৃথিবী, বলছে ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী

কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রেলের প্রাথমিক অনুমান, এক্সপ্রেস ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় কোনও সমস্যার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে কুয়াশার কারণে এই ঘটনা ঘটেছে কি না, খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল সূত্র।

আরও পড়ুনঃ  ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা জানান, খবর পাওয়ামাত্রই রেল আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়না দেন। উদ্ধারকাজ শুরু হয়েছে। যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST