1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী? ২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ কড়াইল-ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা ‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’ ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

২০২৮ সালের গ্রীষ্মে কোপা আমেরিকা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে। দ্য অ্যাথলেটিক এ খবর দিয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৫ সাল থেকে কনকাকাফের সঙ্গে আলোচনা করছে। কনকাকাফ উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল চালায়। চার বছর পরপর হওয়া এই টুর্নামেন্ট প্রথম হয় ১৯১৬ সালে। এটি এতদিন দক্ষিণ আমেরিকাতেই হয়েছে। ব্যতিক্রম শুধু দুবার, ২০১৬ ও ২০২৪ সালে। দুবারই আয়োজক ছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পরই ভারতের জন্য দুঃসংবাদ

কনমেবলের সদস্য দেশ ১০টি। তবে টুর্নামেন্টে নিয়মিত অন্য দেশকেও আমন্ত্রণ জানানো হয়। ২০২৪ সালের আসরে ছয়টি অতিথি দল ছিল। সবই কনকাকাফের, যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলও ছিল তাতে।

খবরে বলা হয়েছে, কনকাকাফের দলগুলোর জন্য বাছাই প্রক্রিয়া থাকতে পারে। তবে এর বিস্তারিত এখনো জানা যায়নি। চূড়ান্ত তালিকায় কতটি অতিথি দল থাকবে, তাও ঘোষণা হয়নি।

আরও পড়ুনঃ  তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

২০২৮ কোপা আমেরিকার শুরুর তারিখও এখনো জানানো হয়নি। সেই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অলিম্পিকও হবে। লস অ্যাঞ্জেলেসে এর উদ্বোধন ১৪ জুলাই। ২০২৪ সালের কোপা আমেরিকা হয়েছিল ২০ জুন থেকে ১৪ জুলাই।

যুক্তরাষ্ট্র দল পাঁচটি কোপা আমেরিকায় খেলেছে। তাদের সেরা সাফল্য ১৯৯৫ ও ২০১৬ সালে। দুবারই তারা চতুর্থ হয়েছিল। ২০২৪ সালে তিন ম্যাচের একটিতে জিতে গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা।

আরও পড়ুনঃ  ২৬ রানেই অলআউট নেপাল, ভারতের বিশাল জয়

শেষ কয়েক বছরে বেশ কিছু বড় আসর আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ সালে বিশ্বকাপ হয়েছে সেখানে। ২০৩১ সালের নারী বিশ্বকাপও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে। সঙ্গে থাকবে মেক্সিকো, জ্যামাইকা ও কোস্টারিকা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST