1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প - দৈনিক লালবার্তা

সৌদি আরবকে ধ্বংস করতে আমার ৩ দিন লাগবে: ট্রাম্প

Reporter Name
  • আপডেটের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব সম্পর্কে ট্রাম্প বলেন, দেশটিকে ধ্বংস করতে চাইলে মাত্র তিন দিনই যথেষ্ট। এর মধ্যে প্রথম দিনেই দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ  মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’

সৌদি আরবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দিই। কারণ, দেশটি ভেঙে পড়ছে।’

আরও পড়ুনঃ  ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন

ট্রাম্প আরও বলেন, ‘কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের দিকে তাকালে দেখা যাবে, তাদের প্রত্যেকেই আরও কিছুদিন অপেক্ষা করতে চায়।’

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাব এবং বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিরাপত্তার নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল সৌদি আরব।

আরও পড়ুনঃ  ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

গত মার্চে ইরান যুদ্ধ চলাকালে সৌদি যুবরাজকে নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি (মোহাম্মদ বিন সালমান) ভাবেননি যে এমন পরিস্থিতি তৈরি হবে। তিনি ভাবেননি যে তাকে আমার কাছে তোষামোদ করতে হবে। তিনি ভেবেছিলেন, অন্য একজন ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টের মতো আমিও চলে যাব। কিন্তু এখন তাকে আমার সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।’ সূত্র: মিডল ইস্ট আই

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST