1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সেশনজট কমাতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

সেশনজট কমাতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

সেশনজট কমানোর লক্ষ্যেই এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীদের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, অনার্স-মাস্টার্সসহ সমমানের শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। এ ক্ষেত্রে যেন এক দিনও অতিরিক্ত সময় না লাগে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ১-১২তম নিবন্ধনধারীদের আল্টিমেটাম

মন্ত্রী জানান, এবারের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৩ ডিসেম্বর। তবে এর আগেই অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপ্রক্রিয়া শেষ হয়ে যাবে। ফলে এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা

তবে দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে ভর্তির সুযোগ পাবেন সবাই।

এ সময় গবেষণায় বরাদ্দ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার গবেষণায় অর্থ বরাদ্দ বাড়িয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি খাতে বিশেষ নজর দিচ্ছে।

আরও পড়ুনঃ  চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের এআইয়ে দক্ষ হতে হবে-শিক্ষামন্ত্রী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST