1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ করে নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয়। এ জন্য মানুষের মধ্যে মানবিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতে হবে। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে মানসিকতার পরিবর্তন জরুরি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য, ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই : ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই এবং দায়মুক্তির অবসান ঘটাই’।

উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ও ফটোবুথ উন্মুক্ত করা হয়। সার্কিট হাউস থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

আরও পড়ুনঃ  রংপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় এক দিনে হয়নি। এ জন্য কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করা যায় না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাজনৈতিক নেতৃত্বসহ বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন ধরে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আলবার্ট আইনস্টাইনের নামে প্রচলিত একটি উক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায়কারীদের চেয়ে ভালো মানুষের নীরবতা সমাজের জন্য বেশি বিপজ্জনক। নির্যাতনকারীর সংখ্যা কম হলেও ভালো মানুষের নীরবতা ও প্রতিরোধের অভাবে অপরাধীরা সুযোগ পায়।

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, আমরা শিক্ষা গ্রহণ করি, শিক্ষিত হই। কিন্তু আমাদের বাইরের চোখ খুললেও মনের চোখ খুলে যায় না। যে শিক্ষা দেশপ্রেম জাগ্রত করে না, সমাজ সংস্কারে কাজে আসে না কিংবা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখায় না, সেই শিক্ষার মূল্য কতটুকু?

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের আমি ও আমার গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে। দেশ ও সমাজকে ভালোবাসতে হবে। শুধু মুখে বললে হবে না, কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।

আরও পড়ুনঃ  জেঁকে বসেছে শীত ‘ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা-জ্বর’

নারী নির্যাতন প্রতিরোধে মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, নানা কর্মসূচি পালন কিংবা সভা-সেমিনারের আয়োজন করলেও নিজেদের ভেতর থেকে পরিবর্তন না এলে বাস্তবে কোনো পরিবর্তন আসবে না।

নারীদের নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মাদার তেরেসা ও অপরাহ উইনফ্রের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরেন। ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম মানুষকে কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, দেশের প্রত্যেক নারী ও পুরুষ রাষ্ট্রের সম্পদ। তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে না পারলে সমাজে সংকট, অপরাধপ্রবণতা ও নির্যাতন বাড়তে পারে।

জাপান ও দক্ষিণ কোরিয়ার উন্নয়নের উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো দেশ এক দিনে কিংবা একজনের প্রচেষ্টায় উন্নত হয়নি। নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দেশ দুটি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।

আরও পড়ুনঃ  ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল বন্ধ, বিকল্প পথে চলবে ‘জাহানাবাদ’

সময়কে সবচেয়ে মূল্যবান সম্পদ উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, অর্থ কিংবা ক্ষমতা দিয়ে সময় কেনা যায় না। তাই সময়ের কাজ সময়েই করতে হবে। আগামী প্রজন্মের জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেদের মেধা দেশের কল্যাণে কাজে লাগাতে পারে।

সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও নারী নেত্রীদের সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদী হলে নির্যাতন ও সামাজিক সমস্যা কাটিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার চিত্র, নারীদের সাফল্য ও সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে উপস্থাপনা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস।

অনুষ্ঠানে চট্টগ্রামে কর্মরত প্রায় ৪৫টি বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কর্মকর্তা, নারী নেত্রী ও প্রতিনিধিরা অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST