1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল বন্ধ, বিকল্প পথে চলবে ‘জাহানাবাদ’ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
জাতীয় পর্যায়ে লালমনিরহাটের শ্রমিক নেতার উত্থান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে সাইদুল ইসলাম শুধু আইন দিয়ে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব নয় : চট্টগ্রাম ডিসি মাদক সেবন দেখে ফেলায় নয়; টাকা চুরি করতেই হত্যা করা হয় পুরো পরিবারকে চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেফতার দাম বাড়ল সয়াবিন তেলের, লিটারে কত টাকা? ১৬ ডিসেম্বর ভারতে বিমানের ফ্লাইট যাবে কিনা, শিডিউলে যে তথ্য

‘রূপসী বাংলা এক্সপ্রেস’ চলাচল বন্ধ, বিকল্প পথে চলবে ‘জাহানাবাদ’

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে রেল কর্তৃপক্ষ। একই কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত চলাচলও বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার পারভীনা খাতুন।

তিনি বলেন, এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বৃহস্পতিবার রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা বাতিলের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ জেলা ও এর আশপাশের এলাকার স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকার অনুমোদন অনুযায়ী খুলনা-ঢাকা-খুলনা রুটের ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল-ঢাকা রুটের ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আমার বাংলোতে চলে আসবা’—যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির কলরেকর্ড ভাইরাল

যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সাময়িকভাবে বেনাপোল-যশোর-ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে।

আরও পড়ুনঃ  চেক প্রতারণা মামলায় রিজেন্ট ফেব্রিক্সের এমডি ও চেয়ারম্যানের কারাদণ্ড

তিনি জানান, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। আর খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি করবে। এছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় হল্ট করবে।

আরও পড়ুনঃ  চাচার ছেলে নেই, ভাতিজারা কি সম্পত্তির উত্তরাধিকারী হবেন?

বেনাপোল রেলওয়ের আরেক স্টেশন মাস্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে।

ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরতের কার্যক্রম চালু রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST