1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
২০ হাজার টাকায় শুরু এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা-পাঁচ বন্ধুর মুড়ির দোকান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে- ত্রাণমন্ত্রী শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই পিতার করা আইনেই শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই হজের কোটা আরও ২০ হাজার বাড়ানোর দাবি হাবের হঠাৎ প্রাক্তনের মুখোমুখি? অস্বস্তিকর পরিস্থিতি সামলাবেন যেভাবে বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার যে ৫ কারণে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত ক্ষমতা ছাড়ার আগে ইরানে হামলার ছক নেতানিয়াহুর

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • আপডেটের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ সময় দেখুন

বিআইডব্লিউটিসির ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে চার ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নৌরুটের দুই প্রান্তে যানবাহন পারাপারে ভোগান্তি সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা থেকে মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার পৌনে ৮টার দিকে এমবি আলী আকবর নামের একটি মালবাহী কার্গো জাহাজের সঙ্গে ফেরি কাকলীর ধাক্কায় শিক্ষা সফরে যাওয়া ১২ বছর বয়সি মাদ্রাসাছাত্র তরিকুল ইসলাম ট্রাকের চাপায় নিহত হন। এ ঘটনায় ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশারফকে গ্রেফতার করে চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি।

আরও পড়ুনঃ  শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ-বিজিএমইএ-বিকেএমই

মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা ও স্বজনরা লিখিতভাবে জানিয়েছেন, ফেরির কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তাদের কোনো মামলা বা অভিযোগ নেই। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরনকেও তারা সরাসরি অবহিত করেছেন বলে দাবি করেন।

এদিকে মাস্টারকে গ্রেফতারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর অঞ্চলের ফেরির কর্মকর্তা-কর্মচারীরা তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে চার ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বাড়ছে।

আরও পড়ুনঃ  স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, পাবেন যারা

ফেরি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিআইডব্লিউটিসি মাস্টার অ্যাসোসিয়েশন (বিমা) কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সহসভাপতি মাস্টার আব্দুর রব বলেন, মাস্টারকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংগঠনের সভাপতি অসুস্থ থাকায় বর্তমানে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।

ফেরি বন্ধের কারণে নৌরুটে আটকে পড়া যানবাহন ও যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন যাত্রী ও চালকরা।

আরও পড়ুনঃ  গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর

এ বিষয়ে ফেরি ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী ও চালকদের ভোগান্তি অব্যাহত থাকতে পারে।

বিষয়টি জানার জন্য আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলমকে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST