1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা - দৈনিক লালবার্তা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪ সময় দেখুন

চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। ১৫টি দানবাক্সে মিলেছে ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। এখন টাকা গণনা চলছে।

আরও পড়ুনঃ  ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড

জানা গেছে, এবার ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। দানবাক্সগুলো ভরে যাওয়ায় আগের তিনটি অস্থায়ী ট্রাঙ্কের সঙ্গে আরও দুটি ট্রাঙ্ক যোগ করা হয়।

টাকা গণনায় অংশ নিয়েছেন শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, মসজিদের কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মীসহ পাঁচ শতাধিক মানুষ।

আরও পড়ুনঃ  রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

জেলা প্রশাসক জানান, এর আগে সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়।

আরও পড়ুনঃ  পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST