1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ - দৈনিক লালবার্তা
শিরোনামঃ

পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়-রাষ্ট্রপতি

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় বিষয়টি নিশ্চিত করেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

আরও পড়ুনঃ  সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST