1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
জ্বালানি তেলের দামে বড় পতন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

জ্বালানি তেলের দামে বড় পতন

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৯ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়ার পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।

বুধবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৭৬ ডলারে দাঁড়ায়।

আরও পড়ুনঃ  ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

অক্টোবরের শুরুর পর এই প্রথম তেলের দাম ১০০ ডলারের নিচে নামল। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ৪ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৭৩ ডলারে নেমেছে।

আরও পড়ুনঃ  সেই চিঠির জবাব দিলেন ইরানের সর্বোচ্চ নেতা, পাঠালেন উপহার

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর বিশ্ববাজারে শেয়ারদরের উল্লম্ফন দেখা গেছে। এতে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে এবং বাজারে দীর্ঘদিন ধরে বিরাজ করা অনিশ্চয়তা কমেছে।

ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি শেয়ারবাজার সূচকই ঊর্ধ্বমুখী ছিল। যোগাযোগ পরিষেবা, ভোক্তাপণ্য ও প্রযুক্তি খাতের শেয়ারদর বৃদ্ধির ফলে এই উত্থান হয়েছে।

আরও পড়ুনঃ  চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তবে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জ্বালানি খাতের শেয়ারগুলোর। ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তার দলের বড় ধরনের পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে। সূত্র: আল জাজিরা

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST