1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াতে আমিরের ফোন - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন শিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ-প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী আবারও বাড়লো জেট ফুয়েলের দাম পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি? সাবেক মন্ত্রী-ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ ‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ পয়সার টানে রাশিয়ার সেনাবাহিনীতে সুরাটের বাসিন্দা, চার মাস ধরে জানেন! পরিবার

আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবারকে জামায়াতে আমিরের ফোন

Reporter Name
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৭ সময় দেখুন

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে তিনি ফোন দেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের পরিবার তথা তার স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা হলো। উভয়ই কান্নায় ভেঙে পড়ল। দুটি এতিম ভাই বড় কষ্টে-সৃষ্টে বড় হয়েছিল, নিতান্তই কষ্টের সংসারে তাদের বেড়ে ওঠা। একই গার্মেন্টসে একইসঙ্গে দুই ভাই চাকরি করত। কিন্তু দেখতে দেখতে চোখের সামনে ভাইটিকে হারিয়ে ফেলল। হাসপাতালে গিয়েও ভাইটি সংজ্ঞাহীন অবস্থায় ছিল, শেষ কথাটাও ভাইয়ের সঙ্গে বলতে পারল না বলেই বড় ভাই কান্নায় ভেঙে পড়ল।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী

তিনি আরও লেখেন, তৌফিকের সদ্য বিধবা স্ত্রী, সেও একইসঙ্গে অভাবের তাড়নায় গার্মেন্টসে চাকরি করত। তবে তাদের একমাত্র সন্তানের জন্মের পর তার লালন-পালনের জন্য সে চাকরিটি ছেড়ে দেয়। তাদের বাবু সিয়ামের বয়স এখন মাত্র ১১ মাস। এ কথা বলে সে কান্নায় ভেঙে পড়ল।

আরও পড়ুনঃ  নতুন দায়িত্ব পেলেন ইশরাক

‘মাথা গোঁজার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় এক ইঞ্চি জায়গাও তাদের নিজস্ব নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট্ট একটি ঘরে আশ্রয় নিয়েছে তারা। পরিবারটির এহেন পরিণতি দেখে খুবই খারাপ লাগছে।’

‘আমরা তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই। এ দেশে গরিবের বিচার পাওয়ার সুযোগ কতটা আছে তা জানি না, তবুও আমরা বিচার চাইব। সেই ন্যায্য বিচারটুকু পেলেও অন্তত এই বিধ্বস্ত স্ত্রী ও পরিবারটি কিছুটা হলেও সান্ত্বনা পাবে। আমরা ইনশাআল্লাহ এই পরিবারের পাশে থাকব। আল্লাহ তাআলা এই অসহায় পরিবারের সহায় হোন।’

আরও পড়ুনঃ  ষড়যন্ত্রকারী-ধান্দাবাজরা পরিস্থিতি উসকে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে

ফোনালাপের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম, সাবেক আমির ও বিশিষ্ট চিকিৎসক এবং গোবিন্দগঞ্জ আসনের বিগত সংসদ নির্বাচনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকারসহ গোবিন্দগঞ্জ উপজেলা আমির ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST