1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী - দৈনিক লালবার্তা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন— আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন আছে এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে কিনা, সেটিও খতিয়ে দেখছে সরকার।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান-২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল সরকার তাদের মতোই গুলি চালাবে। কিন্তু বর্তমান সরকার তাদের পথ অনুসরণ করবে না, বরং আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলা করা হবে।

আরও পড়ুনঃ  ১১ দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে

তিনি বলেন, গণহত্যা করে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে, অথচ তাদের এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই।

অনুষ্ঠানের আগে আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ১৬ বছরে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে এবং ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনে অংশ নিতে গিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধা গুলিতে নিহত হন। এসব হত্যাকাণ্ডকে ‘ক্রসফায়ার’ নামে চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  জাতীয় সংলাপে আওয়ামী লীগকেও রাখতে হবে: রুমিন ফারহানা

আইনমন্ত্রী অভিযোগ, ৭০০-এর বেশি সহযোদ্ধাকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। তাদের অনেকেই এখনও ফেরেননি। অনেকের স্বজন এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করেন, প্রিয়জন যেন ফিরে আসেন।

তিনি বলেন, গণতন্ত্রের কথা বলতে গিয়ে লাখ লাখ বিরোধীদলীয় নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পক্ষে কথা বলায় বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। সেই দুঃসময় থেকে দেশ ও জাতিকে বের করে আনতে জেন-জি যে ভূমিকা রেখেছে, সেজন্য তাদের কাছে কৃতজ্ঞতা।

আরও পড়ুনঃ  মাশরাফিকে গ্রেফতারের দাবি

আইনমন্ত্রী আরও বলেন, জেন-জি নিজেদের ক্ষত, স্বজন হারানোর বেদনা, স্বজনদের আহাজারি ও বন্ধু-সতীর্থদের আর্তচিৎকার ভুলে যায়নি। এই প্রজন্মকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST