1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস শেবাগপুত্রের - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগ নতুন ধানের ঘ্রাণে নবান্ন উৎসব, পাকুন্দিয়ায় আমন কাটা শুরু সংসদে বসেও প্রাণনাশ ও ধর্ষণের হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ কেমব্রিজ পরীক্ষায় বিশ্বসেরা ৯৮ বাংলাদেশি, ঝুলিতে ১৬৩ পুরস্কার ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুযোগ বাউবির এইচএসসিতে পাশ ৬৪.৭৫ শতাংশ নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, পাটগ্রামের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস শেবাগপুত্রের

Reporter Name
  • আপডেটের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন

ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগের ব্যাটে ঝলক দেখল ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ’। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ৭০ রানের জয় এনে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর), ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে আর্যবীরের এই ব্যাটিং নৈপুণ্যে ৭ উইকেটে ৩০৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে দলটি।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

ক্রিকেটে ভারতের অন্যতম পরিচিত নাম শেবাগ। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বাবার মতো শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হননি আর্যবীর। বরং শুরুতে বেশ সতর্কভাবেই ইনিংস গড়েছেন ১৯ বছর বয়সী এই ব্যাটার। তবে উইকেটে থিতু হওয়ার পর আর তাঁকে থামানো যায়নি।

১৬৮ বলের ইনিংসে ১৭টি চার ও ৭টি ছক্কা হাঁকান আর্যবীর। ৬৯ বলে পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। এরপর ১৩১ বলে পৌঁছান তিন অঙ্কের ঘরে। সেঞ্চুরির পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি। পরের ৬০ রান তুলতে খেলেন মাত্র ৩৭ বল।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

দ্বিতীয় উইকেটে ভিকে ভিনীতের সঙ্গে ১৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন আর্যবীর। ৬৯ বলে ৬৭ রান করে তাকে দারুণ সঙ্গ দেন ভিনীত।

শেষ পর্যন্ত, ইনিংসের ৪৫তম ওভারে নাসিম খানের বলে আউট হন আর্যবীর। তার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ভারত।

আরও পড়ুনঃ  নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

৩১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৯ রান করতে পারে ইউএই। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন আহমেদ খুদাদা। তবে ভারতের বড় সংগ্রহের জবাবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি স্বাগতিকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST